বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সিদ্ধিরগঞ্জে শাহআলম মানিকের নেতৃত্বে বিজয় র‍্যালীতে হাজার হাজার নেতাকর্মীর যোগদান

সম্রাট আকবরঃ 

ছাত্র জনতার আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত বিজয় র‍্যালীর আয়োজন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহআলম মানিকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী এই র‍্যালীতে অংশগ্রহণ করে।

এসময় নেতাকর্মীদের নিয়ে আদমজী সোনা মিয়া মার্কেট থেকে শ্লোগানে শ্লোগানে বিশাল শোডাউন করে বিজয় র‍্যালীতে যোগ দেয় শাহআলম মানিক ।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শাহ আলম ভবনের সামনে এসে বিজয় র‍্যালীটি শেষ হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজনে এই বিজয় র‍্যালীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূইয়া,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ, সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর, সহ সভাপতি সিফাতুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত