বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সম্রাট আকবরঃ তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ই জানুয়ারি) বাদ জুমা সিদ্ধিরগঞ্জে অবস্থিত আম্বর পেপার মিলের মাঠে ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল, মোঃ ইকবাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ, শাহাদাত হোসেন, সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর, থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, যুবদল নেতা সিফাতুর রহমান রাজু, ইব্রাহিম, তোলারাম কলেজ ছাত্রদলের সহ সভাপতি সানি আলম, ছাত্রদল নেতা আবির হোসেন সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশনেত্রীর ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন এবং তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।