মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ

শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন বিএনপির একজন নিবেদিত কর্মী। দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগ সরকার আমলে তিনি বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে এলাকা ছেড়ে অনেক কষ্টে জীবন যাপন করেছেন । আওয়ামীলীগ আমলে মিথ্যা মামলায় হয়রানি হয়েছেন। ৫ই আগস্ট এর পরে তিনি এলাকায় এসে এলাকার নেতাকর্মীদের সাথে বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংঘটিত করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। তিনি এলাকার মশক নিধন ও মাদক নির্মূলে সোচ্চার ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায় তিনি সাধারণ মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচক্ষণ ও সাহসী ভূমিকা পালন করেন । এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। তার এই মহৎ কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কতিপয় কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এলাকাবাসী জানান, সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিহারী ক্যাম্পের বাসিন্দা মোঃ আকরাম হোসেন তার প্রতিপক্ষের গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সহ-সভাপতি আকরাম বলেন, আমি নিজের স্বার্থ ত্যাগ করে এলাকার সাধারণ মানুষের পক্ষে কাজ করি বলে আমার বিরুদ্ধে অনেকে কুৎসা রটাচ্ছে। গণমাধ্যমে কর্মীদেরকে মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার সাথে আল্লাহ আছে। আমি আদমজী বিহারী ক্যাম্প এলাকাবাসীর শান্তি ও উন্নয়নের জন্য আজীবন কাজ করে যেতে চাই। আমি পুলিশ প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের সহযোগিতা এবং এলাকাবাসীর দোয়া চাই।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত