বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা

 

আবু কাওছার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সাব-রেজিস্ট্রার খন্দকার গোলাম কবির ও রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হানিফকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল)  সাব-রেজিস্ট্রি অফিসের মিলনায়তনে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল ভেন্ডার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মোঃ মাসুম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রফিক, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলিল লিখক সমিতির সাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৯নম্বর ওয়ার্ডের সভাপতি ও সমিতির সহ-সভাপতি আল আমিন মাসুদ, স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাকার মিন্টু, সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, সাইদুর রহমান প্রমুখ।

পরে বিদায়ী সাব-রেজিস্ট্রারদের মধ্যে উপহার প্রদান ও মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত