মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে নিজ জমিতে নির্মাণকাজে বাধা, থানায় অভিযোগ দায়ের গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন :ন্যাপ চেয়ারম্যান প্রার্থী তানজিরুল ইসলাম বিতারা ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আর্জেন্টিনা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন স্পেন মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা আংশিক কমিটি ঘোষণা বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে ডা: তামজিদ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের মামুন মাহমুদের নির্দেশ

যুবদল নেতা শওকত আলীর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলকে আন্তরিক ঈদুল আযহার শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতা শওকত আলী ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন,” ঈদের পবিত্র দিনে সিদ্ধিরগঞ্জ বাসীসহ আমি সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ঈদুল আযহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। এই ঈদে মহান আল্লাহকে রাজি খুশী করার জন্য মুসলমানগণ স্বামার্থ অনুযায়ী কোরবানীর পশু কোরবানী করেন এবং তা আত্মীয় স্বজন ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।”

শওকত আলী আরও বলেন,“ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। এ ইউনিয়নের প্রতিটি পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আসুক—এটাই আমার প্রত্যাশা।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত