সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,রোগীর স্বজনদের ক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজের মুমূর্ষ রোগীদের গুরুত্বপূর্ণ সিসিইউতে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করতে দেখা গেছে। এতে করে রোগী এবং তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার (৩১ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বুকের ব্যথা নিয়ে সোনারগাঁও থেকে সাইনবোর্ড প্রো একটিভ হাসপাতালে ভর্তি হয় হযরত (৬০) নামের এক রোগী। ইমার্জেন্সি ডাক্তার রোগীকে সিসিইউ তে ভর্তি করার পরামর্শ দেন। রোগীর সাথে আসা লোকজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালের নিয়মকানুন মেনে রোগীকে দ্রুত সিসিইউ তে ভর্তি করান। পরদিন বৃহস্পতিবার (১লা জানুয়ারি) রোগীর আত্নীয় রোগীকে দেখতে হাসপাতালে জান। হাসপাতালের লোকজন ওনাকে বলেন শরীরে এপ্রোন পরে সিসিইউ তে যেতে হবে। হাসপাতালের নিয়মানুযায়ী শরীরে এপ্রোন পরে সিসিইউ তে যাওয়ার জন্য রেডি হয়ে আসেন সিসিইউ’র সামনে। সেখানে এসে তিনি দেখতে পান বিভিন্ন ঔষধ কোম্পানির লোকজন সিসিইউ’র দরজার সামনে ভিড় করে আছে। ঠিক ঐসময় ঔষধ কোম্পানির একজন কোন রকম ড্রেস কোড না পরেই সিসিইউ তে প্রবেশ করেন। বিষয়টি সাথে সাথে রোগীর আত্নীয় মোবাইলে ভিডিও করেন এবং তার ভিডিও করা দেখে ঔষধ কোম্পানির অন্য লোকজন সেখান থেকে দ্রুত চলে যান। উপরোক্ত বিষয়ে জানতে প্রো-এ্যাকটিভ হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয় নিয়ে আপনি সিইওর সাথে কথা বলেন। সিইও এর মোবাইল নাম্বার চাইলে তিনি হাসপাতালে এসে সরাসরি কথা বলতে বলেন। রোগীর স্বজনরা জানান, হসপিটালে আইসিইউ ও সিসিইউ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে সহজে কেউ ঢুকতে পারে না। ঢুকতে হলেও স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে হয়। অথচ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দলে দলে সিসিইউতে ঢুকছে। তারা কোন ধরনের স্বাস্থ্য বিধি না মেনে প্রবেশ করেছে। এত করে আমাদের যে রোগীরা সিসিইউতে রয়েছেন তাদেরকে নিয়ে আমরা শংকিত।হাসপাতাল কর্তৃপক্ষের এমন অবহেলার কারণে রোগীদের বড় ধরনের সমস্যা হতে পারে বলে মনে করি আমরা। উপরোক্ত বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন এর দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত