বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীতে সজল – সাহেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

সম্রাট আকবরঃ 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও  সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের একটি বিশাল শোডাউন করে মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মহানগর বিএনপির এড.সাখাওয়াত ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের মিশন পাড়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিকেল ৩টায় খানপুর হাসপাতালের সামনে থেকে মহানগর যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে মেট্রোহলের মোড় ঘুরে ডনচেম্বার হয়ে মিশন পাড়ায় বিএনপির মূল মিছিলে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগানে স্লোগানে অংশগ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, সাবেক সহ – সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, আপন, লিটন, রিয়াজুল আলম ইমন, বাবু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত