সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

ছাত্রলীগের গুন্ডা পাবেলের সিলেটে ঠাই নাই 

দীর্ঘ ১৫বছর পর ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আওয়ামীলীগ সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যায়। কিন্তু তার আগ থেকে সরকারের  এমপি মন্ত্রী সহ অনেক প্রভাবশালী নেতারা দেশ থেকে চলে গেছে। এই আন্দোলনে দেশের অনেক ছাত্র জনতা প্রাণ হারিয়েছে। বিশেষ করে আওয়ামিলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের গুলিতে মারা গেছে অনেক ছাত্র জনতা। তাই এদেশের জনগণ বাংলাদেশের মাটিতে আর তাদের দেখতে চায় না। এমনকি যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর যারা দেশে রয়েছে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হচ্ছে। বিগত দিনে ছাত্রলীগের নেতা কর্মীদের আচরণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাদের মধ্যে অন্যতম একজন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট সদর উপজেলার সহ সভাপতি পাবেল আহমদ । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের   আগেই    তিনি লন্ডন চলে যান। আওয়ামী লীগ সরকারের অবস্থা বেগতিক বুঝতে পেরে পাবেল মে মাসে দেশত্যাগ করে।  ঐ এলাকার কয়েকজন স্হানীয় বাসিন্দা বলেন, পাবেল আহমদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দলীয় ক্ষমতার প্রভাবে এলাকার মানুষকে জিম্মি করে রাখতো পাবেল। তাই তার দেশ ত্যাগে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে । তারা আরো বলেন পাবেল দেশে ফিরে এলে তাকে যেখানে পাবে সেখানেই গণধোলাই দিয়ে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত