রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলকে আন্তরিক ঈদুল আযহার শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতা সাজ্জাদ হোসেন ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন,” ঈদের পবিত্র দিনে সিদ্ধিরগঞ্জ বাসীসহ আমি সকল জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ঈদুল আযহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। এই ঈদে মহান আল্লাহকে রাজি খুশী করার জন্য মুসলমানগণ স্বামার্থ অনুযায়ী কোরবানীর পশু কোরবানী করেন এবং তা আত্মীয় স্বজন ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।”
সাজ্জাদ হোসেন আরও বলেন,“ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। এ ইউনিয়নের প্রতিটি পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আসুক—এটাই আমার প্রত্যাশা।”