সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযানের আগেই অবৈধ গ্রাহকরা খুলে রাখে রাইজার গত ৭বছরেও তিতাসের অভিযান হয়নি সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও আলামিন নগরে, লক্ষ লক্ষ টাকা লোপাট বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

আড়াইহাজারে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

আবু কাওছার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশরা আক্তার  (১৩) নামে সাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।
গত রোববার  (২২ সেপ্টেম্বর ) এ ঘটনায় আড়াইহাজার  থানায় অভিযোগ দেয়ার পর ৭ দিনেও উদ্ধার  করা হয়নি।
গত রোববার (২২ সেপ্টেম্বর) এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা মোমেন মিয়া আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাকুতুরা  এলাকার আশাদউল্লাহ’র ছেলে  বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন,পাকুতুরা  এলাকার শুক্কুর আলী(৪৫)’র ছেলে ইমন(২২) আমার মেয়ে নাশরা আক্তার’কে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবে রাজি না হইলে জোর পূর্বক উঠিয়ে বিবাহ করিবে বলিয়া হুমকি প্রদান করিয়া আসছিল। গত ২২ শে সেপ্টেম্বর বিকেলে মতিউর রহমান স্যারের নিকট প্রাইভেটের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে আড়াইহাজার থানাধীন ইউরু বাংলা অফিসের সামনে অবস্থানকালে পাকুতুরা এলাকার শুক্কুর আলী ও  তার  ছেলে ইমন,শুক্কুর আলীর স্ত্রী বাসিরুন, নায়েব আলী,মরিয়মসহ অজ্ঞাত লোকজন গাড়িতে করিয়া অপহরণ করিয়া নিয়া যায়।  এখনো নাশরা আক্তারের কোন সন্ধান পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ওসি এনায়েত  জানান, আমরা  উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত