বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

এনসিপি শাপলা প্রতীক চায়

দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২২ জুন) বিকেলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেন দলটির নেতারা। এ সময় দলের পক্ষ থেকে জানানো হয়, প্রতীক হিসেবে ‘শাপলা’কে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প প্রতীক হিসেবে ‘কলম’ ও ‘মোবাইল’-এর কথাও উল্লেখ করা হয়েছে।

আবেদন জমা দিয়ে আখতার হোসেন সাংবাদিকদের জানান, আমরা ইসির সব নিয়ম মেনে আবেদন জমা দিয়েছি। শাপলা প্রতীককে আমাদের প্রথম পছন্দ হিসেবে রেখেছি। শাপলা প্রতীক না পেলে সেক্ষেত্রে কলম/ মোবাইল প্রতীক চাই।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অনন্যারা।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার বিকেল ৩টা পর্যন্ত অন্তত এক ডজন রাজনৈতিক দল তাদের নিবন্ধন আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। শেষ মুহূর্তে আবেদনের হিড়িক পড়ে যায়।

এদিন জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি), গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা), বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ সিটিজেন পার্টি, ইসলামী ঐক্যজোট, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, বাংলাদেশ গণ বিপ্লবী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাষানী ন্যাপ) বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন, জনতার দল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, বাংলাদেশের, সাম্যবাদী দল (এম-এল), বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি), জাতীয় ন্যায় বিচার পার্টি, বাংলাদেশ, ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নিবন্ধনের আবেদন জমা দিয়েছে। নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত