বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

অপরাধ নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে  : ওসি সিদ্ধিরগঞ্জ 

সম্রাট আকবরঃ 
মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ভূমিদস্যু, ইভটিজিংকারী ও বিভিন্ন অপরাধীদের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  শাহিনুর আলম বলেন, আমার হাতে এসব অপরাধী গ্রেফতার হলে তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। এলাকা থেকে অপরাধ নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। সবাই সচেতন না হলে পুলিশের পক্ষে একা এসব অপরাধ নির্মূল করা সম্ভব না। একজন মাদকসেবী একটা পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান শাহিনুর আলম। তিনি আরো বলেন, বাল্যবিবাহ থেকে সকলে বিরত থাকবেন। ছেলেমেয়েদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রতিনিয়ত আপনাদের সেবা দিতে পুলিশ সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানার পাড়া মহল্লায় টহল দিচ্ছে। প্রতিটি পাড়া মহল্লায় কিশোর গ্যাংদের  তালিকা করা হচ্ছে, সেই তালিকা ধরে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (২৩ মে) পূর্ব পাইনাদি সিআইখোলা নতুন মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম।
শাহিনুর আলম বলেন, অপরাধীদের ধরিয়ে দিতে আপনারা আমাকে ফোন করে তথ্য দিন। আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে। অপরাধ নির্মূল করতে আপনারা একটি কমিটি করেন। কিশোরগ্যাংকে উদ্দেশ্য করে  শাহিনুর আলম আরো বলেন,  এখনো সময় আছে তোমরা ভালো হয়ে যাও। আড্ডাবাজি ছেড়ে দাও, পড়াশোনায় মনোযোগ দাও। আপনার সন্তান কার সাথে চলাফেরা করছে সে বিষয়ে নজরদারি রাখার জন্য পরিবারের প্রতি আহ্বান জানাচ্ছি।
অপরাধ নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মিজানুর রহমান,
দ্য ডেইলি মুসলিম টাইমসের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল, যায়যায়দিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেয়াজ ভূইয়া বাবুল, মসজিদের উপদেষ্টা আতাহার হাজী ও মসজিদের মুসল্লীসহ গণ্যমান্য  ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত