বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বিএনপি মাটি ও মানুষের দল : অধ্যাপক মামুন মাহমুদ

সম্রাট আকবরঃ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, যারা পালিয়ে গেছে, তাদেরকে কিন্তু আপনারা পালাতে বলেন নাই। তারা অপরাধ করেছে বলেই ভয়ে পালিয়ে গেছে, জনরোষের ভয়ে পালিয়ে গেছে। আর যারা পালাতে পারেন নি, এখনো এলাকায় আছেন, আপনারা শান্তিতে বসবাস করেন। কোন উস্কানিমূলক কর্মকান্ডের সঙ্গে জড়াবেন না। আপনারা বিএনপিতে অনুপ্রবেশ করবেন না। বিএনপিতে আপনাদের অনুপ্রবেশের কোন প্রয়োজন নাই। বিএনপি এমনিই মাটি ও মানুষের দল। বিএনপির জনসমর্থন সাধারণ মানুষের মধ্যেই রয়েছে। আপনাদের মত চিহ্নিত অপরাধীদের আমাদের দলে অনুপ্রবেশের কোন সুযোগ আমরা দেবো না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্ততা সৃষ্টিতে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা এবং শীতবস্ত্র উপহার বিতরণে এসে প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অতীতে সমাজ এবং বিচার ব্যবস্থায় জুলুম-অত্যাচার চলতো। ভুমিদস্যুতা চলতো। মাদক ব্যবসা চলতো। মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারতো না। এই এলাকাকে সন্ত্রাসের জনপদ সৃষ্টি করা হয়েছিল, মাদক ও অস্ত্রের সম্রাজ্য গড়ে তোলা হয়েছিল। আমরা শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছি। আমাদের নেতা-কর্মীরা সারাক্ষণ সতর্ক পাহাড়া দিচ্ছে। আমাদের নেতৃবৃন্দ জনগণের পাশে রয়েছে। আমরা অশান্তি চাইনা, বিএনপি অশান্তি সৃষ্টিকারী কোন দল নয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত