বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

জেলা ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকদের হাড়িয়া ক্লাস্টারের পক্ষ থেকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক,শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ও উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিতদের সোনারগাঁ উপজেলার হাড়িয়া ক্লাস্টারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
১লা অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা রির্সোস সেন্টারে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়। হাড়িয়া ক্লাস্টারের এএইউইও মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, বিশেষ অতিথি সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর ফারজানা তারান্নুম নিগার। এছাড়া হাড়িয়া ক্লাস্টারের ১৮ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি,আর বিলকিস, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা পঞ্চবটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন ইসলাম নির্বাচিত হন।

এছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত