বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ 

 

স্টাফ রিপোর্টারঃ

ভোলা জেলার সদর উপজেলার আলীনগর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আব্দুল রাজ্জাক(৫৪)এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবার জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ১০ আগস্ট রাতে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত আমার বসতবাড়ীতে প্রবেশ করে  পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ভাংচুর করে। পরে দুর্বৃত্তরা ওয়্যারড্রপে রক্ষিত নগদ ৬ লাখ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

ভুক্তভোগী আরও বলেন, বিগত সরকারের সময় আমি সক্রিয়ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে রাজনীতি করে আসছি। ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতির দায়িত্ব পালন করেছি।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  এখন আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত