সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার

সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাওরানবাজারে  তাকে আটক করে জনতা। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে।

বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন।

তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, কাওরানবাজারে একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ মুন্নি সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত