বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে জোড়া হত্যা মামলার আসামী গ্রেফতার

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার জুনায়েদ আহম্মেদ হৃদয়(১৮) ও রাশিদুল(২০) হত্যা মামলার আসামী জুনায়েদ হাসানকে(২৫) গ্রেফতার করা হয়েছে। গতকাল ১২মার্চ বুধবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার রসূলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে রূপগঞ্জের তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার রাজু মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, জোড়া হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী জুনায়েদ হাসানের ১০দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জোড়া হত্যা মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য গত ৪ফেব্রুয়ারি মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রূপগঞ্জের তারাবো এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে জুনায়েদ আহম্মেদ হৃদয় ও রাশিদুল নিহত হয়। এ ব্যাপারে জুনায়েদ আহম্মেদ হৃদয়ের চাচা তৌহিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত