বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

নারায়ণগঞ্জ -৩  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক

সম্রাট আকবরঃ 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক

খোঁজ নিয়ে জানা যায়, সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও এর বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁয়ের আপামর জনসাধারণের ভালোবাসার মানুষ।  যিনি একজন রাজনীবিদ ও শিল্পপতি। তিনি শিল্প কারখানা স্থাপন করে মানুষের বেকারত্ব নিরসনে বলিষ্ঠ ভুমিকা রেখেছেন, মানুষকে ভালোবেসে রাজনীতিতে সময় দিচ্ছেন এবং জনগনের ভালবাসায় সিক্ত হয়ে উঠছেন। তিনি সোনারগাঁয়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী।

নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩(সোনারগাঁও) আসনের এমপি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা করেছি। আল্লাহু তায়ালা যদি সহায় হোন আর আমার দল বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, তবে সোনারগাঁবাসীকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান কে এ আসনটি উপহার দিবো ইনশাআল্লাহ।

এছাড়া তিনি আরো জানান, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সোনারগাঁও কে সন্ত্রাস, মাদক মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করবো। এই উপজেলা কে একটি ক্ষুধা দারিদ্রমুক্ত উপজেলা হিসেবে গঠনের পাশাপাশি, একটি মডেল উপজেলায় রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত