রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মাসুদ ও সম্পাদক পন্টি নির্বাচিত

 

সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাবের নিজস্ব ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

১১টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন এন‌টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক প‌দে চ্যানেল ২৪ এর আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ প‌দে মাছরাঙ্গা টিভির আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প‌দে আমা‌দের সম‌য়ের সিনিয়র রি‌পোর্টার লুৎফর রহমান কাকন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আরিফ আলম দিপু, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম এবং প্রণব কৃষ্ণ রায়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত