বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
চিটাগাংরোড রেন্ট এ কার মালিক সমিতির সভাপতিকে হত্যার হুমকি, থানায় অভিযোগ নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে মহাসড়কে ফুটপাথ উচ্ছেদ অভিযান,আটক- ১১ রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারামুক্ত 

 

সম্রাট আকবরঃ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
রবিবার সকাল সাড়ে ১০টায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করেন। পরে নেতাকর্মীদের নিয়ে পুরো শহরে শোডাউন দেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়।
জাকির খানের আইনজীবী এডভোকেট রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন।
তিনি আরও বলেন, অনেক আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।
উল্লেখ্য, হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩রা সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত