বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার উদ্যোগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি.আর বিলকিস-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় সমিতির সভাপতি আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক এমরান মিয়া উপস্থিত থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, বি.আর বিলকিসের এই জাতীয় স্বীকৃতি শুধু সোনারগাঁ নয়, সমগ্র দেশের প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য গর্বের বিষয়। তাঁর এ অর্জন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিয়োজিত সকল শিক্ষককে আরও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক আমিনুল ইসলাম, নাজমুল আলম খোকন, বশির উদ্দিন সবুজ, মাকসুদুর রহমান অপু, মোহাম্মদ আউয়ালসহ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে বি.আর বিলকিসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।