মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
বাজেটে গরীবের উপর করের বোঝা চাপাবেন না: বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অকিল ভূইয়ার উপর হামলায় নিন্দা ও শাস্তির দাবি জিয়া মঞ্চের আহবায়ক নাছিরের পুলিশের তৎপরতায় এবার ঈদে সিদ্ধিরগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি : ওসি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ সিদ্ধিরগঞ্জে চাঁদাদাবি, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগ বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আদমজী কোমল বাস স্ট্যান্ডে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি। দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়ও দোয়া করা হয় । বিশেষ অতিথি ছিলেন সাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল। প্রধান বক্তা ছিলেন মমিনুর রহমান বাবু, সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি ছিলেন, কামাল উদ্দিন মির্জা জনি,সিনিয়র যুগ্ন আহবায়ক নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল, রিপন সরকার, আহবায়ক, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল,রেদোয়ান হোসেন পাপ্পু,,সদস্য সচিব সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল, সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম, আহবায়ক ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। সঞ্চালনায় ছিলেন মোঃ মিজান, মোঃ রনি, মোঃ খাজা মহিউদ্দিন হীরা,আহ্বায়ক সদস্য সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মাস্টার,সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য শফিকুল ইসলাম প্রিন্স, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সদস্য আলামিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য রিয়াজ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য রাজা ও ইসমাইল হোসেন খান। ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আলমগীর, সিনিয়র সহ সভাপতি মনির, যুগ্ম আহবায়ক সেলিম, আহবায়ক সদস্য আব্দুর রশিদ,আহবায়ক সদস্য আলম, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন,সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, সদস্য সচিব আশরাফ, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব মামুন, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর,যুগ্ম আহ্বায়ক মানিক খান, সদস্য বাবু সহ সিদ্ধিরগঞ্জ থানার ১০ টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত