মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে মহাসড়কে ফুটপা উচ্ছেদ অভিযান,আটক- ১১ রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ডাকাতি

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার এসআইকে টেক্সটাইল মিলে  বুধবার (১৬ এপ্রিল)  ভোরে ডাকাতি হয়েছে। মুখোশ পরিহিত ১০/১২সদস্যের একদল ডাকাত কারখানায় প্রবেশ করে ৬জন কর্মচারীর হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে টেক্সটাইল মিলের গোডাউনে রক্ষিত সুতা ও উৎপাদিত কাপড় লুটপাট করে। ডাকাতরা ৬টি মোবাইল ফোন, নগদ ২হাজার ৭৬০টাকা সহ ২০লক্ষাধিক টাকার সুতা ও উৎপাদিত কাপড় নিয়ে যায়।

একপর্যায়ে কর্মচারীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পিকআপে করে মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, মামলার প্রস্তুতি চলছে। টেক্সটাইল মিলের লুটে নেওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত