বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সাবেক এমপি নাজিম উদ্দীন আহমেদের দাফন সম্পন্ন

সম্রাট আকবরঃ 

লক্ষীপুর -১ রামগঞ্জ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ বার্ধক্য জনিত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১০ মার্চ) ঢাকার ইউনাইটেড হাসপাতালে রাত আনুমানিক ১১:৫৬ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওনার ভাতিজা লক্ষীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসিবুল সিদ্দিক রাসেল। মঙ্গলবার (১১ মার্চ) রামগঞ্জ সরকারি কলেজ মাঠে দুপুর ২টায় ১ম জানাযার নামাজ শেষ করে ওনার নিজ বিদ্যালয় ভাদুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ২য় জানাযার নামাজ শেষ করে ভাদুর মিয়া বাড়ির ( নিজ বাড়ি) পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুম নাজিম উদ্দীন ২বার রামগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০৮ সালে।

নাজিম উদ্দীন আহমেদের জানাযায় মানুষের ঢল নামে। ওনার জানাযায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ভাই আজিজুর রশীদ মিল্লাত, ছেলে ব্যারিস্টার নাফিস নাজিম সহ রামগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত