বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

মামুন মাহমুদের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা বিএনপি

সম্রাট আকবরঃ 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

শুক্রবার (২১ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।

পরে শহরে বিশাল প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরীর র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।  নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ১ম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল সহ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত