মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

যুবক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ

 

আবু কাওছার

রূগগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত রাশেদুল ইসলাম(১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়ের(২০) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৮ফেব্রুয়ারি শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। তারাবো হাটিপাড়া এলাকায় মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন নিহত রাশেদুলের মা নাজমা বেগম, নিহত জুনায়ের আহমেদ হৃদয়ের মা রোশেদা বেগম, তারাবো পৌর বিএনপি’র সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু ও তারাবো পৌর যুবদলের সভাপতি আফজাল কবির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিহত জুনায়েদ আহমেদ হৃদয় ও রাশেদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য রূপগঞ্জের তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় রাশেদুল ইসলাম(১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়(২০) গত ৫ফেব্রুয়ারি নিহত হয়। গতকাল ৮ফেব্রুয়ারি নিহত জুনায়েদ আহমেদ হৃদয়ের চাচা মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে ২৮জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, তারাবো এলাকার দুই যুবক হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত