বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলা : হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের, আটককৃতদের ছেড়ে দেয়ায় ক্ষোভ

আবু কাওছার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অবস্থিত বাণিজ্য মেলায় বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন জয়ের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে যমুনা টেলিভিশনের রুপগঞ্জ প্রতিনিধি ও হামলার শিকার জয়নাল আবেদীন জয় বাদী হয়ে ঈগলু আইসক্রিম কোম্পানির স্টাফসহ ৫ জনকে নামীয় ও ২০/২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এদিকে, হামলার ঘটনায় পুলিশ বায়েজিদ হাসান, মুবিন, শাকিব সরকার ও জনি নামে চারজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেন। এতে করে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয় অভিযোগ করে জানান, মেলায় গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে প্রবেশ টিকিট না কেটে ঈগলু আইসক্রিম ষ্টলের কর্মচারীর মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ভিডিও জার্নালিষ্ট আহমেদ জুলহাস মোবাইলে ভিডিও করতে গেলে ঈগলুর কর্মচারী মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এসময় ঘটনা জানতে জয় সেখানে গেলে ঈগলুর ১৫/২০ কর্মচারী তার উপর চড়াও হয় । হামলাকারীরা জয়নাল আবেদীন জয়কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। তার মাথায় প্রচন্ড আঘাত করা হয়। একপর্যায়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঈগলুর কর্মচারীদের হাতাহাতির ঘটনা ধারণকৃত মোবাইল ফোন ও ক্যামেরা তারা ভাংচুর করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে পুলিশ হামলার শিকার জয়নাল আবেদীন জয়কে উদ্ধার করে। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ঈগলুর ষ্টোর সহকারী কুমিল্লা জেলার আলমগীর সরকারের ছেলে সাকিব হোসেন (২৭), মার্কেটিং ম্যানেজার নাটোর জেলার বলাড়িপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মবিন হাসান (২৬) ও ট্রেড সেলস ম্যানেজার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে বায়েজীদ হাসানকে (৩১) এবং নিউ মার্কেটের কর্মচারী জনিকে আটক করে পুলিশ। পরে রাতেই আটককৃত ঐ চারজনকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) লিয়াকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ছেড়ে দেওয়া হয়। এখন অভিযোগ দিয়েছেন আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত