বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে লোহাগড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কতৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে ভারতের বিজেপি নেতা বিধায়ক নিতিশরান সমর্থন করার প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সর্বস্তরের জনগণ খন্ড খন্ড মিছিল নিয়ে লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ জড় হয়।
এরপর ওলামায়েকেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঈদগাহ ময়দান থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল সহকারে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা ঢাকা পরিবহন কাউন্টার সংলগ্ন নিউ মার্কেটে এসে শেষ হয়। এ সময় নিউ মার্কেট চত্বরে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, নড়াইল জেলা ওলামা ও আইন্মা পরিষদের সভাপতি মুক্তি তাজুল ইসলাম, লোহাগড়া উপজেলা জামায়াতে আমির মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,নড়াইল জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা, আ: হান্নান, নড়াইল জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা, সিরাজুল ইসলাম, নড়াইল জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাফায়াত হুসাইন, লোহাগড়া খেলাফত মজলিস ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা: হাবিবুর রহমান, লোহাগড়া পৌর জামায়াতে আমির মাওলানা: ইমরান হুসাইনসহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর সাদেকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ মামুন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি: তাইবুল হাসানসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটুক্তিকারী ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিধায়ক নিতিশরান তাকে সমর্থন করা বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত