শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

আবু কাওছার

“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ডিসেম্বর রবিবার রূপগঞ্জ দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জলসিঁড়ি বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রূপগঞ্জ দক্ষিণপাড়া স্পোর্টিং ক্লাবকে ২-৩ গোলে পরাজিত করে ডায়মন্ড স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরনবী ভুঁইয়া, সরকারি মুড়াপাড়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কাতেয়পাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাছের, সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন সরকার, বিএনপি নেতা আফতাব উদ্দিন, আল-আমিন মাসুদ, রফিকুল ইসলাম, যুবদল নেতা তাইজুল ইসলাম প্রমুখ।

পরে বিজয়ীদের মধ্যে গোল্ডকাপ ও বিজিত দলের মধ্যে রঙিন টেলিভিশন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত