বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে হত্যা মামলার আসামী ফিরোজ ভুঁইয়া কক্সবাজারে গ্রেফতার

 

আবু কাওছার

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পিএস ফিরোজ ভুঁইয়াকে(৫০) গ্রেফতার করা হয়েছে। ১৯নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার হোটেল কক্স টুডে’র ৫১৭নং কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মডেল থানার ওসি হিমেল হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ ভুঁইয়াকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা রাজধানীর যাত্রবাড়ী এলাকার মোর্শেদা আক্তার(১৯) নামের এক নারীকে পুলিশ আটক করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ  লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃত ফিরোজ ভুঁইয়ার বিরুদ্ধে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নব কিশোলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া(১৭) হত্যা ও তারাবো পৌরসভা যুবদলের সভাপতি আফজাল কবিরের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটসহ রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় বেশ কিছু মামলা রয়েছে। ফিরোজ ভুঁইয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

উল্লেখ্য গত ৫আগষ্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গুলিবিদ্ধ হয়ে রোমান মিয়া নিহত হয়। এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ জায়েদ আলী গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত