শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১, আহত ১০

 

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে এবং ১০ জন যাত্রী আহত হয়েছে। সোমবার রাত ৭টায় মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসে থাকা আহত যাত্রী কামরুন্নাহার জানান,ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন। পরে মহাসড়কের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহি বাস জৈনপুর এক্সপ্রেস একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে বাসে থাকা অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই নিহত হন এবং নারী সহ ১০/১২ জন আহত হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত