বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সিদ্ধিরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আমতলা খিঁলপাড়া এলাকার শুক্কুর আলীর বউমারা খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে সাদা পায়জামা ও খয়েরি রঙের জ্যাকেট ছিল।

নিহত শাকিল অটোরিকশাচালক ছিলেন। তিনি গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ি এলাকার মো. কুদ্দুছের ছেলে এবং ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার কাংকার মোড়ের মোস্তাক মিয়ার ভাড়া বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। তিনি বলেন, জালকুড়ি এলাকায় মরদেহটি পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে থানায় ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে দেখি গলাকাটা অবস্থায় মরদেহটি পড়ে আছে। এরপর সিআইডি ও পিবিআই এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য সেটি মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত