মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর পৌণে ৩ লাখ টাকা ছিনতাই

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

রাত সাড়ে ১১ টার সময় এক ব্যবসায়ীর পৌণে ৩ লাখ টাকা ও ৪ টি মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালিয়েছে ছিনতাইকারী।  ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ জানুয়ারী)  দিবাগত রাত সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকার বিসমিল্লাহ টেলিকম নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে। অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিক মোঃ জামান বলেন রাত সাড়ে১১ টায় দোকান বন্ধ করে একটি ব্যাগে পৌণে ৩ লাখ টাকা ও ৪ টি মোবাইল ফোন বহন করে বাসার উদ্দেশ্যে রওয়ানার সময় অজ্ঞাত ছিনতাইকারী আমার টাকাসহ ব্যাগটি ছিনিয়ে দৌড়ে পালায়। এ সময় তিনি ডাকচিৎকার দিলেও কেউ এগিয়ে আসেনি।  খবর পেয়ে রাতেই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই মোঃ ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারী)  দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী জামান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে। তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ মাসুম বিল্লাহ বলেন অভিযোগ পেয়েছি তদম্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সোমবার দিনে দুপুরে একই এলাকা থেকে জামাল হোসেন সাগরের একটি মোটর সাইকেল  বিকেল ৩ টায় বাড়ির সিড়ির নিচ থেকে তালা কেটে চুরি হয়েছে বলে ভুক্তভোগী জামাল হোসেন সাগর জানিয়েছেন। উভয় ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত