বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সাবেক ডিবি প্রধান হারুনকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা দায়ের

২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামের এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অপরাধে আলোচিত সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে। ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আল মামুন।

মামলার বাদী সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

মামলার এজাহারের অন্য আসামিরা হলেন- সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলার কোতোয়ালি থানার আব্দুর রহমানের ছেলেকে এম রুবেল (৪৫), ঢাকাস্থ দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. মহসীন ভুঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।

ওসি আল মামুন জানিয়েছেন, মামলাটি কোর্ট থেকে আদেশ এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত