বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সাংবাদিক কে আঘাতের ঘটনায় ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার ও মামলা দায়ের 

 

আবু কাওছার

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ও দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে মাথা ও শরীর ইট দিয়ে থেতলে দেয়ার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া কে  দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিত্বে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সাধারন সম্পাদক ইয়াছিন মিয়াকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ইয়াছিনের সঙ্গে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।

এদিকে, সাংবাদিক জাহাঙ্গীর মাহামুদের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে ইয়াছিন মিয়া, কাজল, রাব্বিল,ইমন, রকিসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, জাহাঙ্গীর মাহামুদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত