বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

শুল্ক বৃদ্ধি প্রমান করে সরকার সাধারন মানুষের জীবন নিয়ে উদাসীন : ন্যাপ

 

‘হটাৎ নিত্যপ্রয়োজনীয়সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক, কর, ভ্যাট বৃদ্ধি করে বাড়িয়ে অন্তর্র্বতী সরকারের দুটি অধ্যাদেশ জারি করার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় শুল্ক বৃদ্ধি প্রমান করে যে সরকার দেশের সাধারন মানুষের জীবন নিয়ে পুরোপুরি উদাসীন। ’

নেতৃদ্বয় শুল্কবৃদ্ধির অন্তর্র্বতী সরকারের জারি করা দুটি অধ্যাদেশ প্রত্যাহারের জোর দাবী বলেন, ‘শুল্ক-কর বৃদ্ধি এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধ, স্পষ্টভাবে রাষ্ট্রীয় নীতির অদূরদর্শিতা এবং অসামঞ্জস্যের প্রতিফলন। প্রথম সিদ্ধান্তের মাধ্যমে শতাধিক পণ্যের ওপর শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে, যা জনসাধারণের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’

রবিবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা আরো বলেন, ‘মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ জারির ফলে মূল্যস্ফীতি ও ব্যবসার খরচ বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার রাজস্ব আয় বৃদ্ধির জন্য করের আওতা বৃদ্ধিপাবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কর বৃদ্ধির ক্ষেত্রে সরকারকে অবশ্যই স্মরণ রাখতে হবে সাধারণ মানুষের জীবনযাত্রার মান যাতে না নামে ও তাদের ভোগান্তি যাতে বৃদ্ধি না পায়। ’

নেতৃদ্বয় বলেন, ‘উদ্বেগজনক বিষয় হচ্ছে যে, বর্তমান সরকার কর আয় বৃদ্ধির জন্য পরোক্ষ করের ওপর অতিমাত্রার নির্ভরতা আরও বৃদ্ধি করছে। পরোক্ষ কর সাধারণত সাধারণ জনগণের ওপর চাপ সৃষ্টি করে। কারণ, এসব কর সরাসরি পণ্যের মূল্য বা সেবার সঙ্গে যুক্ত থাকে এবং জনগণ এগুলোর পুরো বোঝা বহন করে। বাজার নিয়ন্ত্রনে পুরোপুরি ব্যর্থতার মধ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত জনগনের জন্য মরার উপর খাড়ার ঘাঁ।’

তারা বলেন, ‘যেখানে সরকারের উচিত ছিল, এই উচ্চ মূল্যস্ফীতির সময়ে দরিদ্র ও সাধারণ জনগণের সহায়তার পরিসর বৃদ্ধি করা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সেখানে সরকারের এই পরিস্থিতিতে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে, যা জনগণের দুর্ভোগকে আরও বৃদ্ধি করবে। যেখানে এ দেশের নাগরিকরা ট্রাকের পেছনে ৫ টাকা, ১০ টাকা কমে চাল, ডাল, তেল, চিনি কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। সেখানে জনগণের প্রতি কতটা দায়হীনতা অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত