সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে শফিকুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে 

 

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলাম (৩১) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে।

শুক্রবার ২৯নভেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হাটাবো এলাকায় বাড়ী ফেরার পথে হিরার দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরিয়া স্থানীয় সেলিম (৩৫),পোকা রাসেল,(৩৪) শাহিন (৩৬) সহ
অজ্ঞাত নামা ৪/৫ জন পূর্ব প্রস্তুতি নিয়ে হাতে লোহার রড, হাতুড়ি, ছেন দা, লাঠি, দেশীয় অস্ত্র সস্ত্র সহকারে আসিয়া আমার গতি রোধ করে আমাকে ঘেরাও করিয়া এলোপাথাড়িভাবে মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এ সময় সেলিম আমাকে খুন করার কথা বলিয়া আমার গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করার চেষ্টা করে। পোকা রাসেল আমার পকেটে থাকা নগদ ২০,০০০/টাকা নিয়া নেয়, শাহিন হাতে থাকা ছেন দা দ্বারা ২ বার আমাকে খুন করার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারে আমি সরিয়া যাওয়ায় প্রাণে বেঁচে যাই। আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে তাহারা আমার প্রাণ নাশের হুমকী দিয়া চলিয়া যায়। আমি বেহুশ হইয়া মাটিতে পড়িয়া যাই, লোকজন আমাকে উদ্ধার করিয়া রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া চিকিৎসা করান।

এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, শফিকুলের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত