শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শোভাযাত্রা

 

আবু কাওছার

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জ  উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে ফাতেহা পাঠ-মোনাজাত, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিনা টিকিটে প্রদর্শন, ও আলোচনা সভা।

সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিছানার চাঁদর ও তোয়ালেসহ সম্মাননা পদক বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত