রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

আবু কাওছার
সারাদেশে হত্যা, খুন ও গুমের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে  রূপগঞ্জ উপজেলা বিএনপি প্রতিবাদ সভা,  বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।  ১৫আগষ্ট বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তারা এ কর্মসূচি পালন করে।
ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন। সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি হাজী সেলিম, আবু সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নূরুন্নবী ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব ছালাউদ্দিন ছালু, বিএনপি নেতা আব্দুল আজিজ, আব্বাস উদ্দিন ভুঁইয়া, হাজী আব্দুল মতিন, আব্দুল জলিল, আব্দুর রফিক ও সৌদী পূর্বাঞ্চলীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ১৭বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, অত্যাচার-জুলুম নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। ছাত্র-জনতার আান্দোলনে গণহত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডে শেখ হাসিনা জড়িত। দেশকে অশান্ত করতে আওয়ামীলীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তারা। সভায় গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত