সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে পূর্বাচল লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

 

আবু কাওছার

রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেকের পানি থেকে অজ্ঞাত এক নারীর(১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পূর্বাচলে কাঞ্চন- কুড়িলবিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচে লেকের পানি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম বলেন,মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লেকের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।

উদ্ধার হওয়া মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা রাতের যেকোন সময় হত্যা করে লেকের পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে পুলিশ আরো জানান।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত