সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিককে পিটিয়েছে দূর্বৃত্তরা 

 

আবু কাওছার

রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় নয়া দিগন্ত পত্রিকার কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরকে পিটিয়ে আহত করেছে দু্র্বৃত্তরা। শুক্রবার (২৯ নভেম্বর)  রাতে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক শফিকুল ইসলাম মীর জানান, তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। শুক্রবার রাত ১০ দিকে উপজেলার সাওঘাট এলাকায় স্থানীয় সন্ত্রাসী সিয়াম সহ তার সহযোগীরা শফিকুলের চাচাতো ভাই মনিরের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক জহিরুলকে মারধর করে একটি মোবাইল ও পকেটে থাকার টাকা ছিনিয়ে নেয়।

বিষয়টি গার্মেন্টস শ্রমিক জহিরুল সাংবাদিক শফিকুলকে জানালে তিনি সিয়ামকে জিজ্ঞাসা করে এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়ামসহ তার সহযোগীরা তার উপর হামলা করে পিটিয়ে আহত করে। এসময় শফিকুলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় রাতেই  শফিকুল ইসলাম  বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, সাংবাদিক শফিকুলের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত