বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

 

আবু কাওছার

রাজউকের পূর্বাচল উপশহরের ৩০০ফুট সড়ক নামে পরিচিত কুড়িল-কাঞ্চন সেতু সড়কের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রীজের উপর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল(ঢাকা মেট্টো ল- ৪৪-৯৯১০) চালক আব্দুর রহিম(২৬) ঘটনাস্থলে নিহত হয়।

২০নভেম্বর বুধবার সকালে পূর্বাচল উপশহরে বেড়াতে এসে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে সে এ দুর্ঘটনার কবলে পড়ে। দূর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী সোহাগ মিয়া(২৭) গুরুতর আহত হয়।

সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুর রহিম ভোলা জেলার বাংলাবাজার থানার জয়নগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। তারা ঢাকার উত্তর বাড্ডার সবজির গলিতে স্বপরিবারে ভাড়ায় থাকেন। আহত সোহাগ মিয়ার বাড়ি ঢাকার উত্তর বাড্ডা এলাকায়। তাকে উদ্ধার করে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আব্দুর রহিমের মাথা, হাত ও পা-সহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত