মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

 

আবু কাওছার

রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের সদর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক জিন্নাত আলি,মোশারফ মোল্লা,সালাউদ্দিন মোল্লা, মানসুর মিয়া,শামীম ভূঁইয়াসহ আরো অনেকে ।

অপরদিকে উপজেলার কাঞ্চন পৌর পার্ক প্রাঙ্গণে পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কোহিনুর আলম, যুবদল নেতা আবদুল্লাহ, মোস্তফা কামল শিপন প্রমুখ।

কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার হোসেনের সভাপতিত্বে নগরপাড়া এলাকায় আলোচনা সভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত