সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার

 

আবু কাওছার

রূপগঞ্জের পরিত্যক্ত ঘর থেকে গার্মেন্টস শ্রমিকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯নভেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকায় বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গার্মেন্টস শ্রমিক  আলামিন ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার নজরুল ইসলামের ছেলে। সে তার স্ত্রী সন্তান নিয়ে রূপগঞ্জের বরপা পশ্চিমপাড়া এলাকায় শ্বশুর নান্নু মিয়ার বাড়ীতে থাকতো। স্থানীয় একটি গার্মেন্টসে  চাকুরি করতো সে।

নিহতের পরিবারের রবাত দিয়ে  রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী  জানান, শুক্রবার দুপুরে বাড়ীতে থেকে বের হয় আলামিন। এরপর আর সে বাড়ী ফিরেনি। এদিকে  রাত সাড়ে ৭ টার দিকে আড়িয়াবো বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরের ভিতর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় নিখোজ আলামিনের পরিবারের লোকজন এসে সনাক্ত করেন এটা তার লাশ।

উদ্ধার হওয়া মরদেহের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  কিভাবে মৃত্যু বরণ করেছে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু বলতে পারেনি।  লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানানো যাবে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি আরো জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত