বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

যৌথ বাহিনীর অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার

অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ঠা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এখন পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।

পুলিশ সদর দপ্তরের বরাতে শনিবার (৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দুইটি রিভলবার, ১৮টি পিস্তল, দুইটি রাইফেল, ১১টি শটগান, একটি পাইপগান, ছয়টি শুটারগান, তিনটি এলজি, তিনটি বন্দুক, একটি একে-৪৭, একটি গ্যাসগান, একটি  চাইনিজ রাইফেল, একটি এয়ারগান ও তিনটি এসবিবিএল।

যৌথ অভিযানে রয়েছে- বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত