সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মামুন মাহমুদের নির্দেশে বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ 

সম্রাট আকবরঃ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রস্তাবিত বিএনপির রাষ্ট্রকাঠামো পরিচালনার ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার  (৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে কাঁচপুর ব্রীজ এলাকা থেকে চিটাগাং রোড পর্যন্ত পথচারী ও দোকানদারদের সাথে কুশল বিনিময় এবং ৩১ দফা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সদস্য, মো:নূর হোসেন, শাহআলম মাষ্টার, মো:জহিরুল ইসলাম,মো:আলাউদ্দিন, মো:মজিবুর রহমান, মো:আলগীর, মো:সেলিম, মো:মেহের আলী, মো:বশিরউদ্দিন, মো:মিলন, মো:মান্নান, মো:মুছলিম ও মো:মাসুম সহ আরো অনেকে।
লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তারা বলেন, বিএনপি গণমানুষের দল, জনগণের অধিকারের জন্যেই বিএনপির রাজনীতি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের ৩১ দফা দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির উপায়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত