শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজের প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ

 

আবু কাওছার

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজের প্রতিবাদে মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর)  বিকেল ৪ টার দিকে মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উপজেলার সহীতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে বিকাল ৪ টা থেকে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে সমাবেশস্থলে আসেন।
পরে সভায় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামীলীগ দেশে দুঃশাসন কায়েম করেছে দেশে লুটপাট করেছে।

দেশের মানুষ এর সমুচিত জবাব দিয়েছে। মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সানি মিয়ার সভাপতিত্বে ও রিয়ন ইউছুফ মিনহাজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ-সম্পাদক ওবায়দুল হোসেন রকি, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিঃ সহ-সভাপতি নাঈম আহাম্মেদ, ৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি সাকিব সিকদার, সহ মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত