বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

মাকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা, বাধা দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত

 

টাঙ্গাইলের মধুপুরে মাদকের টাকা চেয়ে না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে মধুপুর উপজেলার শালিকা গ্রামে এ ঘটনা ঘটে

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবীর জানান, উপজেলার শালিকা পাগুর মোড়ে পূর্ব পাশে খাইরুল পাগলের ছেলে রাজীব পাগলা ইফতারের পর তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়ে না পাওয়ায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পরে মায়ের মরদেহ স্থানীয় আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার সময় তার স্ত্রী বাধা দিলে তার স্ত্রীকেও কুপিয়ে আহত করে। এরপর স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ৩ জন আহত রয়েছে। রাজীবকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত