শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

ভাদুর শর্টবার ফুটবল প্রিমিয়ার লীগ সীজন -১ উদ্বোধন

সম্রাট আকবরঃ 

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে ভাদুর (শর্টবার) ফুটবল প্রিমিয়ার লীগ ( সীজন -১)। ভাদুর তরুণ ক্লাবের আয়োজনে  শুক্রবার (২৯নভেম্বর) ১৬ দলের অংশ গ্রহনে আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ১ম  ম্যাচে চাদপুর ফুটবল একাদশ ও ইয়াং বয়েজ ২৫ এর মধ্যকার ম্যাচটি গোল শুন্য ড্র হয় এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব ভাদুর রাজারামপুর স্পোর্টিং ক্লাব ২-০ গোলে মধ্য ভাদুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

 উদ্বোধনী অনুষ্ঠানে তৌরিদ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন নয়ন, সিনিয়র শিক্ষক মহসিন হোসাইন, গিয়াসউদ্দিন ভূইয়া, ভাদুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়্যারম্যান আব্দুর রহমান মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী জামির হোসেন জায়েদ ও আয়োজক কমিটির সদস্য সিপন আহমেদ, মোবারক,কাদের, কামরুল, মাছুম,শাহীন, সালমান, তানভীর, ফাহিম,শরীফ।
 লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে প্রতিদিন বিকেলে ম্যাচ অনুষ্ঠিত হবে । আয়োজক কমিটির সদস্যরা ফুটবল প্রেমিদের মাঠে এসে খেলা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত