মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

বিএনপি নেতা আফাজের মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

সম্রাট আকবরঃ

সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাড়িপাড়া নিবাসী ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আফাজ উদ্দিন সাউদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন)। সোমবার ২৬মে ভোর ৫:০০টায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। সিদ্ধিরগঞ্জে বিএনপির অন্যতম এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অন্যতম নেতা এবং ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন সাউদ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ এবং আস্থাশীল সৈনিক ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহন করে ভূমিকা পালন করেছেন। ব্যক্তি ও সামাজিক জীবনে আফাজ উদ্দিন ছিলেন অত্যন্ত ভদ্র এবং মার্জিত স্বভাবের, রাজনৈতিক সহকর্মী এবং সমাজের সর্বস্তরের প্রতিবেশীদের সাথে খুবই সু-সম্পর্ক ছিলো। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মরহুম এর শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আফাজ উদ্দিন সাউদ এর রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত